খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতে ব্যাংকগুলোকে ‘বিশেষ এক্সিট’ সুবিধা ব্যবহারের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় নির্ধারিত শর্তে ঋণগ্রহীতাদের আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করে এককালীন ঋণ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রতিটি ঋণের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক খাতের খেলাপি ঋণ আদায়ের জন্য গত ২৯ জুন ‘অনাদায়ি ঋণ আদায় বা সমন্বয়ে বিশেষ এক্সিট–সংক্রান্ত নীতিমালা’ জারি করা হয়েছিল।
ওই নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং খেলাপি ঋণ আদায় ত্বরান্বিত করতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।ব্যাংক খাতে বিপুল পরিমাণ খেলাপি ঋণের মধ্যে বিশেষ এক্সিট সুবিধা বাস্তবায়নে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।
সূত্র: প্রথম আলো