টেলিভিশনে প্রকৃতির কোনো প্রামাণ্যচিত্র দেখছেন। পর্দায় সবুজের নানা শেড, পাতার সূক্ষ্ম নকশা কিংবা আলো-ছায়ার পরিবর্তন—সবই যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। আবার সিনেমার অল্প আলোয় ধারণ করা দৃশ্যেও স্পষ্ট দেখা যাচ্ছে ছোটখাটো খুঁটিনাটি। টিভির পর্দায় এমন প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা দিতে এগিয়ে এসেছে নতুন প্রযুক্তি মাইক্রো আরজিবি।অনেকের ধারণা, টেলিভিশনের ছবির মান নির্ভর করে মূলত রেজল্যুশনের ওপর।
তাই টিভি কেনার সময় ৪কে বা ৮কে রেজল্যুশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে ভালো ছবি দেখার অভিজ্ঞতা শুধু রেজল্যুশনের ওপর নির্ভর করে না। পর্দায় রং কতটা স্বাভাবিক দেখাচ্ছে, আলো ও অন্ধকারের পার্থক্য কতটা নিখুঁতভাবে ফুটে উঠছে এবং দৃশ্যের সূক্ষ্ম বিষয়গুলো কতটা স্পষ্ট—এসবও সমান গুরুত্বপূর্ণ।ছবির এসব দিক উন্নত করতে টেলিভিশন নির্মাতারা নিয়মিত নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন। মাইক্রো আরজিবি তেমনই একটি প্রযুক্তি।
এর মাধ্যমে পর্দায় রঙের উজ্জ্বলতা ও আলোর মাত্রা আরও নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা যায়।
সূত্র: প্রথম আলো