পাকিস্তানের রাজনৈতিক সংকট এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ইমরান খানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটি আর শুধু তিনি আবার ক্ষমতায় ফিরবেন কি না, তার মধ্যে সীমাবদ্ধ নেই। আরও গুরুতর একটি প্রশ্ন সামনে এসেছে।
তা হলো: কেউ কি চান, ইমরান খান রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন থাকুন, শারীরিকভাবে ঝুঁকির মধ্যে থাকুন এবং পাকিস্তানের রাজনীতি থেকে চিরতরে হারিয়ে যান?দেশটির শীর্ষ বিচারকদের কাছে পাঠানো ইমরান খানের একটি খোলাচিঠি প্রকাশের পর এই উদ্বেগ নতুন করে আলোচনায় এসেছে। চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থাও চেয়েছেন।
তিনি বলেছেন, জীবিত ফিরে আসতে পারবেন কি না, তা নিয়েও তাঁর সংশয় রয়েছে।
সূত্র: প্রথম আলো