মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলন এক রাজনৈতিক ও অর্থনৈতিক সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে। এই সন্ধিক্ষণের বৈশিষ্ট্যগুলোকে সংক্ষেপে আলোচনা করা যাক।সরকার পোশাক খাতের জন্য একটি মজুরি বোর্ড গঠন করেছে এবং আগামী ডিসেম্বর থেকে ন্যূনতম মজুরি কার্যকর হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের প্রত্যাশা ছিল এর ফলে পোশাক খাতের শ্রমিকেরা আশ্বস্ত হয়ে কারখানায় ফিরে যাবেন এবং শ্রমিক অঞ্চলগুলোয় শান্তি প্রতিষ্ঠিত হবে।
কিন্তু এখন পর্যন্ত সাধারণ শ্রমিকদের ধারণা যে চাপে না রাখলে সরকার ও মালিকপক্ষ তাঁদের প্রত্যাশা অনুযায়ী ন্যূনতম মজুরি নির্ধারণ করবে না।অতীতেও দেখা গেছে, মজুরি বোর্ড সিদ্ধান্ত নিতে ৫ থেকে ৬ মাস গড়িমসি করেছে এবং শ্রমিকদের দাবির তুলনায় মজুরি নিম্ন মাত্রায় নির্ধারিত হয়েছে। ২০২৩ সালে শ্রমিকদের দাবি ছিল মাসিক ন্যূনতম মজুরি ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা, সেখানে মালিকদের প্রস্তাব ছিল ১০ হাজার ৪০০ টাকা।
অবশেষে তদানীন্তন সরকার গড়িমসি করার পর ন্যূনতম মজুরি মাসিক ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছিল।
সূত্র: প্রথম আলো