জীবনে একবার বড় লঞ্চে করে চাঁদপুর গিয়েছিলাম; কিন্তু রিভার ক্রুজে যাওয়া হয়নি কোনো দিন। প্রথম আলো বন্ধুসভার ‘এসো মিলি জলধারায় ২.০’ আয়োজনের কিছুদিন আগে থেকেই ফেসবুকে রিভার ক্রুজের ভিডিও আসছিল। সেগুলো দেখলেই যেতে ইচ্ছা করত।তারপর হঠাৎ জানলাম, বন্ধুসভার পক্ষ থেকেই এমন একটি আয়োজনের প্রস্তুতি চলছে। সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুসভার সাংগঠনিক সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলাম, যেন আমাদের পক্ষ থেকে অংশগ্রহণের ফরম পূরণ করা হয়।
কিছুদিন পর রেজিস্ট্রেশনের লিংক এলে দ্রুত আমার তথ্য পাঠিয়ে দিলাম। কারণ, নির্দিষ্টসংখ্যক রেজিস্ট্রেশন হয়ে গেলে এমন সুযোগ হাতছাড়া হয়ে যায়। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর শুধু দিন গুনেছি, কবে আসবে ১৩ তারিখ।অবশেষে সেই দিন এল। ভোরে উঠে হালকা শীতের মধ্যেই গোসল সেরে নিলাম। নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে গাবতলীর উদ্দেশে বের হলাম। তখনো ভোরের আলো ফোটেনি। সকাল ছয়টায় বাস এল।
বাসে উঠতেই দেখি, পুব আকাশে সূর্য মামা উঁকি দিচ্ছে।
সূত্র: প্রথম আলো