শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো ঢাকার রাস্তায় চলছে ই-রিকশা। দেখতে অনেকটা সিএনজিচালিত অটোরিকশার মতো।
১৫ নভেম্বর রাজধানীর মণিপুরীপাড়া এলাকায়রাজধানীর গাবতলীর মাজার রোডে ১৬ নভেম্বর বিকেলে একটি ই-রিকশা দেখা গেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে কত ভাড়া লাগবে, জানতে চাইলে ই-রিকশাটির চালক মো. শাহীন ৫০০ টাকা দাবি করেন। দরদামের এক পর্যায়ে ৪০০ টাকায় যেতে রাজি হন তিনি। বিস্তারিত পড়ুন...১০ দিন পর ফ্লাইট, চাকরি ছেড়ে সুন্দরবনে বেড়াতে গিয়ে জানলেন এজেন্সি উধাও এস আলম ওভারসিজের কার্যালয় ছিল এই ভবনে।
১৮ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কেআজারবাইজান যাওয়া নিশ্চিত, ১০ দিন পর ফ্লাইট-রিক্রুটিং এজেন্সির এমন আশ্বাসে চাকরি ছেড়ে দেন সুমন রেজা।
সূত্র: প্রথম আলো