কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড কার্টুনে পরিণত হয়েছে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনো স্থান নেই।আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের দাড়িয়াপাড়ায় নিজের বাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর আগে আজ ভোরে তাঁর বাড়ির প্রধান ফটকের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার তামাশা এখন কার্টুনের মতো হয়ে গেছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ছোটখাটো ককটেল মেরে “জয় বাংলা” বলে দৌড়, কোথাও আগুন জ্বালিয়ে “জয় বাংলা” বলে দৌড়।
এরা সন্ত্রাসী কার্টুনে পরিণত হয়েছে।’নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘ভোর পাঁচটার দিকে বাসায় আগুন দিয়ে পালিয়ে গেছে।
সূত্র: প্রথম আলো