রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতিগত নিধন (জেনোসাইড) চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় এড়িয়ে যাওয়ার বা তা বাস্তবায়নে নেপিডোর গড়িমসি করার ‘কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি নেই’ বলে মন্তব্য করেছেন গাম্বিয়ার প্রধান আইনজীবী আরসালান সুলেমান। তিনি বলেন, আন্তর্জাতিক আইনে তারা এই রায় মানতে বাধ্য।
অবশ্য মিয়ানমার এই রায়কে প্রত্যাখ্যান করেছে।আইসিজের রায় ঘোষণার পর শক্তভাবে এর পক্ষে কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
তারা আন্তর্জাতিক বিচার আদালতের রায় কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে প্রয়োজনে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের জোরালো দাবি তুলেছে।বৃহস্পতিবার দ্য হেগে দেওয়া এই যুগান্তকারী রায়ে রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করা, ক্ষতিপূরণ দেওয়া এবং জাতিগত নিধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো