‘বিএনপি পাওয়ারে আছে বিধায়ই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা লুকানোর কী আছে?
মানুষের পরিচয়, আত্মপরিচয় লুকানোর কিছু নেই।’—প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।আজ শুক্রবার জুমার নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল হয়।সেখানে উপাচার্য রইছ উদ্দীন বলেন, ‘আমাদেরও মাঝেমধ্যে অনেক সময় ট্যাগ শুনতে হয় বিএনপির ভাইস চ্যান্সেলর।
এখানে ট্যাগ দেওয়ার কী আছে?
সূত্র: প্রথম আলো