দেশে গত ১১ বছরে ১২৩টি হাতির মৃত্যু হয়েছে। এর বেশির ভাগই মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। হাতির আবাসস্থল সংকুচিত হওয়া এবং মানুষের সঙ্গে সংঘাতের কারণে হাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। তাই হাতি সংরক্ষণে সবাইকে আরও মানবিক হতে হবে।মৌলভীবাজারের জুড়ীতে হাতি সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তারা এ কথা বলেন।
‘হাতি সংরক্ষণ প্রকল্পের’ আওতায় সিলেট বন বিভাগের জুড়ী রেঞ্জ এ সেমিনারের আয়োজন করে।আজ শুক্রবার জুড়ী উপজেলার নয়াবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে সেমিনারের সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান।
বক্তব্য দেন কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক এ এস এম জহির উদ্দিন, মৌলভীবাজারে অবস্থিত বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম।সেমিনারে বন সংরক্ষক জহির উদ্দিন বলেন, ২০১৫-১৬ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত দেশে ১২৩টি হাতির মৃত্যু হয়েছে।
সূত্র: প্রথম আলো