প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ২০ মে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৮তম অনলাইন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল।
এইবারের বিষয়টি ছিল — ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' উক্ত অনুষ্ঠানের আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।ফুসফুসের ওপর ই-সিগারেট বা ভ্যাপিংয়ের শারীরিক প্রভাব কতটা মারাত্মক? এর উত্তরে অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, সৃষ্টিকর্তা আমাদের ফুসফুস দিয়েছেন এক অপূর্ব রহস্যময় উপহার হিসেবে। আমরা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসি, কান্নার মাধ্যমে আমাদের ফুসফুসটা খুলে যায় এবং বাতাস ও অক্সিজেন প্রথম প্রবেশ করে।
এই ফুসফুসকে আমাদের রক্ষা করতে হবে ।
সূত্র: প্রথম আলো