শুধু গন্তব্য নয়, ভ্রমণে কী অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে, সেটিও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়লেও মানুষ খুঁজছেন মানুষের সঙ্গ, স্থানীয় অভিজ্ঞতা ও প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ। ২০২৭ সালের ভ্রমণজগতে এমনই কিছু প্রবণতা দেখা যেতে পারে। ১. বাস্তবের চেয়ে কল্পনার জগৎআগামী বছর ভ্রমণকারীদের মধ্যে রহস্যময় ও কল্পনাপ্রসূত জায়গায় যাওয়ার আগ্রহ বাড়তে পারে।
প্রাচীন ধ্বংসাবশেষ, তারাভরা আকাশ দেখার উপযোগী স্থান, পুরাণ ও লোককাহিনিতে ঘেরা ভূখণ্ড পর্যটকদের আকর্ষণ করবে। জনপ্রিয় অনলাইন ট্রাভেল এজেন্সি বুকিং ডটকমের ২০২৭ সালের ভ্রমণবিষয়ক পূর্বাভাস জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ ভ্রমণকারী ভৌতিক ইতিহাস ও অতিপ্রাকৃত অভিজ্ঞতার সঙ্গে জড়িত জায়গায় ভ্রমণে আগ্রহী। দৈনন্দিন জীবনের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক জগতে প্রবেশের আকাঙ্ক্ষাও এ প্রবণতার পেছনে কাজ করছে।
২. দলগত ভ্রমণে নতুন মাত্রা বন্ধুদের সঙ্গে দল বেঁধে ভ্রমণের ধরন বদলাচ্ছে।
সূত্র: প্রথম আলো