পাকিস্তান ক্রিকেটে বদলের হাওয়া। সেই হাওয়ায় এবার ঝরে পড়েছেন মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও সাইম আইয়ুব। ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি এই তিন তারকা ক্রিকেটারের। তাঁদের সঙ্গে বাদ পড়েছেন আরও ৯ জন। নতুন চুক্তির তালিকায় সবচেয়ে বেশি জায়গা পেয়েছেন ‘ডেভেলপমেন্ট’ ক্রিকেটাররা।শনিবার ২০২৬-২৭ মৌসুমের জন্য ৩৮ জন ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগেরবারের তুলনায় এবার চুক্তিতে ৮ জন ক্রিকেটার বেশি রাখা হয়েছে। তবে শুধু খেলোয়াড়সংখ্যা বাড়ানো নয়, চুক্তির কাঠামোতেও পরিবর্তন এনেছে পিসিবি। এবার নির্দিষ্ট সংস্করণভিত্তিক পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে চুক্তি।সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণের চুক্তি পেয়েছেন মাত্র দুজন। বাবর আজম ও সালমান আলী আগা।
সম্প্রতি টেস্ট অধিনায়ক হিসেবে আবার দায়িত্ব পাওয়া বাবর শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ২০ নভেম্বর শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানকে দুই বছর পর সিরিজ জেতান।টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই চুক্তিতে আছেন বাবর আজমসালমান আলী আগাও পেয়েছেন টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণের চুক্তি।
সূত্র: প্রথম আলো