কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে অন্তত ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ। প্রায় ৫ মাস পর এবার দানবাক্সগুলো খোলা হলো। এর আগে সর্বশেষ চলতি বছরের ২৭ জুন দানবাক্সগুলো খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল।দানবাক্স থেকে টাকা ছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
মসজিদ কর্তৃপক্ষের আশা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এর আগে সর্বশেষ দানের সিন্দুক খুলে অন্তত ৪৩ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।ছয় বছরে পাগলা মসজিদের দানবাক্সে কী পরিমাণ সোনা-রুপা জমা হয়েছেএবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
এ ছাড়া কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আজ সকালে পাগলা মসজিদে গিয়ে দেখা যায়, প্রথমে লোহার দানবাক্স থেকে টাকাগুলো সংগ্রহ করে বস্তায় ভরা হয়।
সূত্র: প্রথম আলো