শীত মানেই ভারী পোশাক নয়। কখনো একটি জ্যাকেট, কখনো নরম নিটের সোয়েটার, আবার কখনো শাল বা পঞ্চোর বাড়তি একটি স্তরই বদলে দিতে পারে পুরো লুক। বাংলাদেশের স্বল্পস্থায়ী ও মৃদু শীতের কথা মাথায় রেখে নতুন উইন্টার কালেকশন ২০২৬ নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড লা রিভে। এবারের সংগ্রহে উষ্ণতার পাশাপাশি গুরুত্ব পেয়েছে লেয়ারিং, ফেব্রিকের বৈচিত্র্য, নতুন টেক্সচার ও স্বাচ্ছন্দ্য।
নারী, পুরুষ ও শিশু—সব বয়সের জন্যই রয়েছে শীতের পোশাকের বিস্তৃত আয়োজন।লা রিভের এবারের সংগ্রহের অন্যতম বিশেষত্ব ফেব্রিকের বৈচিত্র্য। টুইড, টুইল, কর্ডুরয়, স্যুড-ফিনিশ ও লেদার-কোটেড ফেব্রিকের পাশাপাশি রয়েছে নিট ও বিভিন্ন ব্লেন্ডেড ফেব্রিকের ব্যবহার। জ্যাকেট, ট্রেঞ্চকোট, ব্লেজার, শ্যাকেট ও নিটওয়্যার থেকে শুরু করে শাল, পঞ্চো এবং দেশীয় পোশাকেও রাখা হয়েছে বৈচিত্র্য।
ফলে শীতের আবহাওয়া ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পোশাক বেছে নেওয়ার সুযোগ থাকছে।লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, “বাংলাদেশের শীতের একটা নিজস্ব ধরন আছে।
সূত্র: প্রথম আলো