বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত একটি আধুনিক সেনাবাহিনী গড়ে না তুলে সমান্তরালভাবে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল। এই বাহিনী দিয়ে সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের দমন ও নির্যাতন করা হয়েছে।
সেনাবাহিনীর কাউন্টার দেওয়ার জন্য রক্ষীবাহিনী গড়ে তোলা হয়েছিল।আজ শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির র্যালি উদ্বোধনের সময় এ কথা বলেন রুহুল কবির রিজভী।বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ওই সময়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল।রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন।
স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে আধুনিক সেনাবাহিনী গঠনেও তাঁর অবদান রয়েছে।জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে রিজভী আরও বলেন, তাঁর গড়ে তোলা আধুনিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখছে।
সূত্র: প্রথম আলো