সুহানা খানের নতুন অ্যাডিডাস অরিজিনালস কালেকশনের স্পোর্টি লুকে মজেছে নেট দুনিয়া। অ্যাডিসিগনেচার কালেকশনে কখনো মিক্স, কখনো ম্যাচিং স্টাইলিংয়ে তিনি তুলে ধরেছেন আরাম, রেট্রো আবহ ও স্ট্রিটওয়্যারের কুল মেলবন্ধন।স্পোর্টি স্টাইল আর ক্যাজুয়াল ফ্যাশনের মেলবন্ধনে নতুন করে নজর কাড়ছেন বলিউডের জেন–জি অভিনেত্রী সুহানা খান। কখনো ঢিলেঢালা হুডি ও ট্র্যাকপ্যান্ট, কখনো স্নিকার্সের সঙ্গে আরামদায়ক অ্যাথলেইজার।
তাঁর স্টাইলিংয়ে ফুটে উঠছে আধুনিক স্ট্রিটওয়্যারের স্বতঃস্ফূর্ত আবহ। সম্প্রতি অ্যাডিডাস অরিজিনালস-এর নতুন অ্যাডিসিগনেচার কালেকশনের ক্যম্পেইনে দেখা গেছে তাঁকে। নিজের ইন্সটাগ্রামে কিছু ছবি প্রকাশ করে তিনি লিখেছেন ‘সাম ডে আই মিক্স।
সাম ডে আই ম্যাচ’—অর্থাৎ, কোনো দিন পোশাকে বৈপরীত্য, আবার কোনো দিন একই ধরনের পোশাকের সমন্বয়; এই ভাবনাকেই সামনে রেখেছে তাঁর নতুন ফ্যাশন লুক।২০২৫ সালের জুনে অ্যাডিডাস অরিজিনালস-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হন সুহানা।
সূত্র: প্রথম আলো