বীজগণিতের নাম শুনলেই কি তোমার মাথায় নানা রকম অক্ষর আর জটিল হিসাব এসে ভিড় করে? অঙ্কে a, b, c দেখলে অনেকেরই মনে হয়, বীজগণিত বুঝি খুব কঠিন কিছু! অথচ এই বীজগণিত দিয়েই এমন মজার জাদু দেখানো যায়, যা দেখে অবাক হয়ে যাবে সবাই। জানি তুমি মুখের কথা বিশ্বাস করবে না। প্রমাণ চাও তো? চলো, একটা ম্যাজিক দেখাই।একবার ভারতের মুম্বাইয়ের নামকরা কয়েকটি স্কুলের শিক্ষকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল।
সেখানে প্রায় সব শিক্ষকই একটি সমস্যার কথা বললেন। তাঁদের অনেক শিক্ষার্থী বীজগণিতকে ভয় পায়। বিষয়টি বুঝতে পারলেও শিক্ষার্থীদের কাছে জিনিসটা মোটেও মজার মনে হয় না। তখন একজন গণিতবিদ ভাবলেন, বীজগণিত নিয়ে একটা ম্যাজিক দেখালে কেমন হয়? গণিতবিদ প্রথমে শিক্ষকদের সেই ম্যাজিক দেখালেন। শিক্ষকরা বীজগণিতের জাদু দেখে দারুণ মজা পেলেন। তাঁরাও নিজেদের শিক্ষার্থীদের সেই জাদু দেখালেন।
এখন চলো, আমরাও সেই জাদুটা একটু দেখি।এ জন্য শুরুতে আমাকে এক টুকরো কাগজ নিতে হবে।
সূত্র: প্রথম আলো