দেশের চাহিদার তুলনায় মুরগি ও ডিমে উৎপাদন বেশি হয়। তারপরও ডিম-মুরগির দাম কমছে না। মূল্যবৃদ্ধির কারণসহ এ খাতের বিনিয়োগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) আহ্বায়ক মশিউর রহমান। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন শফিকুল ইসলাম। দেশে ব্রয়লার মুরগি ও ডিমের চাহিদা ও উৎপাদন কেমন?
মশিউর রহমান: জনসংখ্যা বৃদ্ধি, মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ও প্রাণিজ আমিষের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের পোলট্রি খাতেরও সম্প্রসারণ হয়েছে। এ খাতে, বিশেষ করে বেসরকারি বিনিয়োগ, আধুনিক খামার ব্যবস্থাপনা ও উন্নত জাতের মুরগির উৎপাদন সক্ষমতা বেড়েছে। দেশে গত পাঁচ বছরে ডিমের বার্ষিক উৎপাদন প্রায় ২০ শতাংশ বেড়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) তথ্য অনুযায়ী, গত ২০২০-২১ অর্থবছরে দেশে ডিম উৎপাদন ছিল ২ হাজার ৫৮ কোটি পিস, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ২ হাজার ৪৪১ কোটি পিসে উঠেছে।
সূত্র: প্রথম আলো