মৌসুমী হামিদ। ছবি: ফেসবুক থেকেমা হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর এখন সন্তানকে ঘিরেই কাটছে তাঁর দিন। নতুন এই অভিজ্ঞতায় বদলে গেছে জীবনের রুটিন, বদলে গেছে প্রতিদিনের ব্যস্ততাও।প্রথম আলোকে মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি।
কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না।’ মা হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা—এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে। ছেলের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। ছেলের ঘুমানো, খাওয়ার সঙ্গেই আমার রুটিন। এমনও হয়, দুই ঘণ্টাও ঘুমানোর সময় পাই না।’মৌসুমী হামিদ।
ছবি: ফেসবুক থেকেসন্তানের জন্মের পর প্রথম দুই দিন ঠিকমতো ছেলেকে দেখতে পারেননি মৌসুমী।
সূত্র: প্রথম আলো