২০২৬ সালের দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডসের (ডিপিআইএফএফ) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের পুরস্কারের তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউডের একাধিক তারকা। সেরা সিনেমার পুরস্কার পেয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘সাইয়ারা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনীত পাড্ডা।
ডিপিআইএফএফ কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজয়ীদের নাম প্রকাশ করে। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আদিত্য ধর। ‘ধুরন্ধর’ ছবির প্রযোজনার জন্য সেরা প্রযোজকের সম্মান পেয়েছেন আদিত্য ধর, জ্যোতি দেশপান্ডে এবং লোকেশ ধর। ছবিতে অভিনয়ের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন অক্ষয় খান্নাও। সমালোচকদের বিচারে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’।
এই ছবিতে অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋষভ শেঠি।
সূত্র: প্রথম আলো