ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। ন্যাশনাল কস্টিউম পর্বে বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে মঞ্চে উঠবেন তিনি।মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম পর্বে এমন লুকে আসতে চলেছেন মাহিপুয়ের্তো রিকোর মঞ্চে মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম পর্ব শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ২২ নভেম্বর ভোর ৫টায়।
এদিন এশিয়া–ওশেনিয়া গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মঞ্চে উঠবেন সামিরা খান মাহি। সেখানে সোনার গয়নার সঙ্গে টাঙ্গাইলের লাল পাড়ের সাদা শাড়ি পরে যেন বাঙালি জাতিকেই তুলে ধরতে চলেছেন মাহি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ থিম হিসেবে বেছে নিয়েছেন মাতৃত্বের মতো অসাধারণ একটি বিষয়। আজ ২১ নভেম্বর সন্ধ্যায় ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা আমাদের আগলে রাখে, তার নাম মা।
আর যে মাটির বুকে আমরা বেড়ে উঠি, যে মাটি আমাদের দেয় শিকড় ও পরিচয়, তার নাম মাতৃভূমি।
সূত্র: প্রথম আলো