নিখোঁজের দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি ধানখেত থেকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তিনি অচেতন ছিলেন। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার শিবপুর এলাকার ময়না গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীর নাম রিদয় আলী (২১)।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল জওগাঁ গ্রামে।
থাকেন বিশ্ববিদ্যালয়ের পাশের বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার একটি মেসে।উদ্ধারের পর রিদয় আলীকে প্রথমে বড়াইগ্রামের বনপাড়া আমেনা হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হন হৃদয়।
সূত্র: প্রথম আলো