২৩ বারের মতো আয়রনম্যান পদক হাতে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাতমালয়েশিয়ার লংকাউতে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে পৃথিবীর কঠিনতম ট্রায়াথলন আয়রনম্যানের আসর। এ আসরে পূর্ণ দূরত্বের আয়রনম্যান (৩.৮ কিলোমিটর সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার দৌড়) এবং অর্ধদূরত্বের (১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১.১ কিলোমিটার দৌড়) আয়রনম্যান প্রতিযোগিতা। এই দুই প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের ১৩ জন ট্রায়াথলেট সফল হয়েছেন।
আয়রনম্যানের ওয়েবসাইট ও অ্যাপে এসব তথ্য পাওয়া গেছে।বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত পূর্ণ দূরত্বের আয়রনম্যান ১০ ঘণ্টা ৫২ মিনিট ১৮ সেকেন্ড সময় নিয়ে সম্পন্ন করেন। তিনি তাঁর বয়স গ্রুপে (৩৫–৩৯ বছর) ৬৬ জনের মধ্যে নবম স্থান অর্জন করেছেন। মোট ৫০৬ জনের মধ্যে ৫০তম স্থান অর্জন করেছেন তিনি। আরাফাতের এটা ২৩তম আয়রনম্যান প্রতিযোগিতা। এর মধ্যে ১৪টি পূর্ণদূরত্বের ও ৯টি অর্ধদূরত্বের আয়রনম্যান রয়েছেন।
মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত প্রথম আলোকে হোয়াটসঅ্যাপে বলেন, ‘আজকের প্রতিযোগিতায় সফল হওয়া বিশেষ ব্যাপার আমার কাছে।
সূত্র: প্রথম আলো