রাত তখন ৯টা ৫৯ মিনিট। পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথের সিডার পার্ক গার্ডেনস সড়কের বাসিন্দা কারিন ফোন করেন পুলিশের জরুরি নম্বরে। তখনো তিনি বুঝতে পারছিলেন না, কী নিয়ে তাঁর বাড়ির সামনের রাস্তায় সংঘর্ষ হচ্ছে। পুলিশের সঙ্গে তাঁর কথা চলার মধ্যেই সহিংসতা তীব্র আকার ধারণ করে। একদল লোক পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের পাত্র থেকে কাচের বোতল বের করছিলেন, গাছের ডাল ভাঙছিলেন।
এমনকি তাঁর বাড়ির সামনের বাগান থেকে পাথর ও সাজসজ্জার সামগ্রী নিয়ে রাস্তার অপর প্রান্তে থাকা লোকজনের দিকে ছুড়ে মারছিলেন।স্থানীয় সময় গত সোমবার (১৬ নভেম্বর) রাতে এভাবেই বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব লন্ডনের একটি আবাসিক সড়ক।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতা–কর্মীদের ওপর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকদের হামলা এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো