কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সগুলোতে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। এ ছাড়া মিলেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। প্রায় ১৫ ঘণ্টায় শেষ হয় টাকা গণনা। রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন। তিনি বলেন, এযাবৎকালের সর্বোচ্চ পরিমাণ টাকা পাওয়া গেছে এবার।
এর আগে মসজিদের ১৫টি দানবাক্স খুলে অন্তত ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় দানবাক্সগুলো খোলা হয় এবং সোয়া ১০টার দিকে গণনা শেষ হয়। প্রায় ৫ মাস পর এবার দানবাক্সগুলো খোলা হলো।এর আগে সর্বশেষ চলতি বছরের ২৭ জুন দানবাক্সগুলো খুলে ৪৩ বস্তায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল।
এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।এবার দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাগলা মসজিদের দানবক্সে চিরকুট, ‘স্বর্ণার মনে জায়গা করে দেন’প্রায় ১৫ ঘণ্টায় শেষ হয় টাকা গণনার কাজআজ সকালে পাগলা মসজিদে গিয়ে দেখা যায়, প্রথমে লোহার দানবাক্স থেকে টাকাগুলো...
সূত্র: প্রথম আলো