শুরুটা বাংলাদেশের বিপক্ষে। গত জুনে বাংলাদেশে এসে ৩ ম্যাচের টি–টুয়েন্ট সিরিজ খেলেছিলেন নিখিল চৌধুরী। জিতেছিলেন সব কটিতেই। সেই জয়ের ধারায় এবার যোগ হলো ইংল্যান্ডের বিপক্ষে জয়। মেলবোর্নে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ম্যাচসেরা হওয়ার পর নিজের এই জয়যাত্রার হিসাবটাই শুনিয়েছেন চৌধুরী—‘বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০।’আজ অস্ট্রেলিয়ার জার্সিতে দেশের মাটিতে প্রথমবার টি-টুয়েন্টি খেলতে নেমেছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার।
গ্যালারিতে ছিলেন পাঞ্জাব থেকে ছেলের খেলা দেখতে আসা তাঁর মা–বাবাও। তাঁদের সামনে ৩৮ বলে ৬৬ রানের ঝলমলে ইনিংস, বল হাতে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট—এর চেয়ে স্মরণীয় অভিষেক আর কী হতে পারত!অস্ট্রেলিয়ার জয়টা অবশ্য মোটেও সহজ ছিল না। হ্যারি ব্রুকের ব্যাটে চড়ে ২ উইকেটে ১১০ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। অ্যাডাম জাম্পার এক ওভার থেকেই এসেছিল ২০ রান। ম্যাচ তখন অস্ট্রেলিয়ার হাত থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম।
ঠিক সেই সময় বল হাতে অধিনায়ক মিচেল মার্শের ভরসা হয়ে ওঠেন চৌধুরী।তাঁর স্কিড করা লেগ স্পিনে বিভ্রান্ত হন ব্রুক।
সূত্র: প্রথম আলো