দ্বিতীয় শ্রেণির পরই পড়াশোনা থেমে গিয়েছিল। জীবিকার তাগিদে বেছে নিতে হয়েছিল কাঠমিস্ত্রির কাজ। সেই মানুষটিকেই বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে করা হলো প্রধান অতিথি। তিনি কুষ্টিয়ায় একটি পাঠাগাার গড়ে তোলেন, যার নাম ‘খোকসা কমিউনিটি পাঠাগার’।
কাঠের আসবাব তৈরির পাশাপাশি যিনি গড়ে তুলেছেন বই পড়ার এক ভিন্ন জগৎ।আজ শনিবার পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে ইসলাহুল উম্মাহ একাডেমি প্রতিষ্ঠিত ইসলাহুল উম্মাহ উন্মুক্ত পাঠাগারের খুদে পাঠক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় কাঠমিস্ত্রি জসিম উদ্দীনকে। সকাল ১০টায় একাডেমি ক্যাম্পাসের পাঠাগার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় দুই শতাধিক পাঠক। তারা সবাই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি, গীতিকার ও কথাসাহিত্যিক এবং পাবনা সরকারি বুলবুল কলেজের উপাধ্যক্ষ আখতার জামান।
সূত্র: প্রথম আলো