কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ঐক্যের আহ্বান জানিয়েছেন, সেটিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির নেতারা বলছেন, তাঁরা ‘হাওয়ার ওপর’ ঐক্য চান না। ঐক্যের কিছু ভিত্তি ও ধারাবাহিকতা থাকবে, সেটিও চান তাঁরা। তবে এরই মধ্যে দলীয়ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে এনসিপি।
আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি।
এসব কর্মসূচি হবে পাঁচ দাবিতে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।অনলাইনে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে কিছু দিন ধরে দেশে চলমান নাশকতার মধ্যে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সূত্র: প্রথম আলো