নড়াইলের কালিয়া উপজেলায় রাজনৈতিক সংঘাতের জেরে বিএনপির দুই নেতা হত্যা এবং আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, শাসক শ্রেণির ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
রাজনৈতিক প্রতিশোধ ও সংঘাতের কারণে সাধারণ মানুষের জীবন ও সম্পদ বিপন্ন হচ্ছে।শনিবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এ কথা বলেন।বিবৃতিতে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় ক্ষমতাসীন দলের মিছিলে হামলা করে বিএনপির দুই নেতাকে হত্যা করা হয়।
এ ঘটনার জেরে গত শুক্রবার রাতে ওই এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের খবর প্রকাশিত হয়েছে।
সূত্র: প্রথম আলো