ওজন কমানো এখন অনেকের কাছেই শুধু সুস্থ থাকার লক্ষ্য নয়, রীতিমতো আগ্রহের বিষয়। নিয়মিত শরীরচর্চা, খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ, ক্যালরি হিসাব কিংবা নানা ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করছেন অনেকে। তবে ওজন নিয়ন্ত্রণের এই যাত্রায় প্রতিদিনের একটি সাধারণ অভ্যাসও সহায়ক হতে পারে।
সেটি হলো, খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করা।শুনতে খুব সাধারণ মনে হলেও, খাবারের আগে পানি পান করার সঙ্গে ক্ষুধা নিয়ন্ত্রণ ও খাবারের পরিমাণ কমানোর সম্পর্ক রয়েছে। গবেষণায় দেখা গেছে, খাবারের আগে পানি পান করলে পাকস্থলীতে সাময়িকভাবে কিছুটা জায়গা পূর্ণ হয়। ফলে খাবার খাওয়ার সময় দ্রুত পেট ভরা অনুভূতি তৈরি হতে পারে।
এতে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমানো এবং দৈনিক ক্যালরি গ্রহণ নিয়ন্ত্রণ করা সহজ হতে পারে।গবেষণায় কী পাওয়া গেছে?২০২৪ সালের ২৫ নভেম্বরে যামা নেটওয়ার্ক ওপেন-এ প্রকাশিত একটি পদ্ধতিগত পর্যালোচনায় দৈনিক পানি পানের পরিমাণ পরিবর্তন করলে স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়ে, তা নিয়ে ১৮টি নিয়ন্ত্রিত গবেষণার ফলাফল বিশ্লেষণ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো