বেশ কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় ককটেল ফাটানো হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ককটেল ফাটানোর বিষয়টি নিয়ে দেশের মানুষের চেয়ে ককটেল নিজেই খুব বিরক্ত। তাই দেরি না করে ককটেল এর সাথে এক বৈঠকে তার সাক্ষাৎকার নিয়েছেন সাবরিন জাওয়াদ।কেমন আছেন ককটেল ভাই?আমার আর থাকা!
আমাকে নিয়ে যা শুরু করেছে, ভালো থাকার উপায় আছে!অনেক দিন তো আপনি আন্ডারগ্রাউন্ডে ছিলেন, এখন আবার আলোচনায় এসে কেমন লাগছে?আগেই ভালো ছিলাম ভাই, এখন দুই দিন পরপর আমাকে যারা ফাটাচ্ছে, তাদের নাম তো আর খারাপ হচ্ছে না, আমার নামই খারাপ হয়।আপনি তো এখন খুব ভাইরাল, আপনি খুশি নিশ্চয়ই? খুশি মানে? এমনিই মনমেজাজ ভালো নাই। আমাকে রাগায়েন না, এখনই ফেটে যাব কিন্তু, বলে দিলাম!না না, রেগে যাবেন না প্লিজ।
আচ্ছা, বিভিন্ন ভিডিওতে দেখি যে আপনি ফাটলেও মানুষ এখন আর দৌড়ে পালায় না, বিষয়টা কীভাবে দেখছেন?এটাই তো সমস্যা!
সূত্র: প্রথম আলো