রাসুল (সা.) পবিত্রতাকে ইমানের অর্ধেক হিসেবে ঘোষণা করেছেন। দৈনন্দিন জীবনের অতি সাধারণ একটি কাজ হলো প্রস্রাব-পায়খানা করা। কিন্তু এই সাধারণ কাজটিতেও ইসলাম শিষ্টাচার শিখিয়েছে, যা মানুষের আত্মিক পবিত্রতা এবং শারীরিক সুস্থতা—উভয়ই নিশ্চিত করে।আধুনিক সংস্কৃতি ও শহুরে কর্মব্যস্ততায় দাঁড়িয়ে প্রস্রাব করার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। তবে মহানবী (সা.) বসে প্রস্রাব করার নির্দেশ দিয়েছেন এবং দাঁড়িয়ে প্রস্রাব করতে নিরুৎসাহিত করেছেন।
দাঁড়িয়ে প্রস্রাব করার নিষেধাজ্ঞার কারণগুলো আলোচনা করা হলো।নবীজির নির্দেশনা নবীজি স্বাভাবিক অবস্থায় সর্বদা বসে প্রস্রাব করতেন। আয়েশা (রা.) দৃঢ়তার সঙ্গে বলেছেন, ‘যে ব্যক্তি তোমাদের কাছে বর্ণনা করে যে আল্লাহর রাসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তোমরা তার কথা বিশ্বাস কোরো না।
তিনি শুধু বসেই প্রস্রাব করতেন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১২)অন্য একটি হাদিসে এসেছে ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, ‘নবীজি আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে বললেন, ওমর, দাঁড়িয়ে প্রস্রাব কোরো না।
সূত্র: প্রথম আলো