চাঁদের গায়ে যে লেগে থাকে চাঁদ ফুটপাতে,ছলকায় চাঁদ বলকায় মেঘ ইটকাঠে;নিশিরাত, বাঁকা জোছনার নীল তরবারিকেটে নেয় যত স্বপ্নের মতো ঘরবাড়ি,ডানা খুলে গাছ দাঁড়িয়ে সবাই এই বনে,পাখিদের গান, সুর-কঙ্কাল—নেই মনে?লতাগুল্মের ছায়া-গম্ভীর সুর ভাসে,ভুতুড়ে স্মৃতিরা কথা বলে যায় দূরভাষে।গন্ধমাতাল কামিনীর ঝাড়—দরদিয়া,বাতাসের কানে শোনায় রাতের মর্সিয়া।এই অরণ্য তোমার জন্য—নেই মনে?কাকজোছনায় খুন হয় চাঁদ সেই বনে।
সূত্র: প্রথম আলো