মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড (গোষ্ঠীনিধন) সংঘটনে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে)। এই রায় নিঃসন্দেহে বর্তমান বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক এক ঘটনা। একই সঙ্গে এটি প্রায় ১০ বছর ধরে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য নৈতিক এক বিজয়।
তবে মিয়ানমারের নাগরিকদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, ক্ষতিপূরণ ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা গেলেই কেবল এই বিজয় পূর্ণতা পেতে পেরে।২০১৭ সালে রোহিঙ্গা নিধনের ঘটনায় ২০১৯ সালে হেগে অবস্থিত আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত। ১৫ জন জুরির মধ্যে ৯ জন রায়ের পক্ষে ও ৬ জন বিপক্ষে ছিলেন।
জাতিসংঘের সর্বোচ্চ আদালত বলেছেন, ২০১৭ সালে ক্লিয়ারেন্স অপারেশন নামে পরিচিত অভিযানের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ নিশ্চিহ্ন করার অভিপ্রায় ছিল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর।এই অভিযানের সময় নারী-শিশুসহ ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়।
সূত্র: প্রথম আলো