একজন ডিউক। উত্তরাধিকারসূত্রে পাওয়া বিশাল প্রাসাদ। দামি স্যুট, রাজকীয় ডিনার, ইংল্যান্ডের অভিজাত সমাজ। আর সেই একই প্রাসাদের আড়ালে কোটি টাকার মাদক ব্যবসা। ‘দ্য জেন্টলমেন’-এর সবচেয়ে মজার ব্যাপার ছিল, শুরু থেকেই এই অসম্ভব দুই জগতের সহাবস্থান। দ্বিতীয় মৌসুমে সেই বৈপরীত্য আরেক ধাপ এগিয়েছে।
এবার অপরাধ শুধু প্রাসাদের বাগান পেরিয়ে আন্তর্জাতিক হয়ে উঠেছে, আর এডি হরনিম্যান নিজেও বদলে গেছে সেই অপরাধের সঙ্গে।২০২৪ সালে শুরু হওয়া সিরিজটির দ্বিতীয় মৌসুম মুক্তি পেয়েছে ৩ সেপ্টেম্বর ২০২৬। প্রথম মৌসুমের এক বছর পরের গল্পে এডি আর অপরাধজগতের বাইরের মানুষ নন। তিনি এখন নিজের সাম্রাজ্য কীভাবে আরও বড় করা যায়, সেটাই ভাবছেন।
নেটফ্লিক্সের বর্ণনাতেও এই পরিবর্তনকে মৌসুমটির কেন্দ্রীয় সংঘাত হিসেবে তুলে ধরা হয়েছে।এবার এডি পালাচ্ছে না, ক্ষমতা চাইছে।
সূত্র: প্রথম আলো