বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৯ নভেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে। শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন ১ মাস ১০ দিনের মতো। http://but.teletalk.com.bd তে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
ভর্তি পরীক্ষা ২০০ নম্বরে অনুষ্ঠিত হবে।প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভর্তির আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা অপরিবর্তিত রাখা হলেও গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে সম্মিলিত গ্রেড পয়েন্টের শর্ত কমানো হয়েছে। বুটেক্সে সাপ্লিমেন্টারিতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা ভর্তিতে আবেদন করতে পারবেন। এক এবং দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ফল প্রকাশ ৩১ ডিসেম্বরের মধ্যে।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরাও বুটেক্স ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল ৪ বিষয়ের সম্মিলিত গ্রেড কমল ২০২৬ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা জিপিএ–৫ এর স্কেলে...
সূত্র: প্রথম আলো