এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় নানা সমালোচনা ও জনরোষের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। আজ রোববার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং।গত রোববার (১৫ নভেম্বর ২০২৬) কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেন।
দেশটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নেওয়া পরীক্ষা ‘সুনেউং’-এর মাত্র চার দিন আগে ওই ঘটনা প্রকাশ্যে আসে। দেশজুড়ে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা ছড়িয়ে পড়ে।দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগসুনেউং পরীক্ষা প্রতিবছর অনুষ্ঠিত হয়। ৯ ঘণ্টার এই পরীক্ষা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশটিতে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি, এমনকি ভালো জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রেও এ পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।পরীক্ষায় নকলের ওই ঘটনার পর অসদুপায় ঠেকাতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাইয়ের সংযোগ বন্ধ করা ও পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো পদক্ষেপ নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো