সাফ চ্যাম্পিয়নশিপজুড়েই আলোচনায় ছিলেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। কখনো রেফারিং, কখনো টুর্নামেন্টের আয়োজন, আবার কখনো প্রতিযোগিতার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে গুনতে হয়েছে জরিমানাও।
টুর্নামেন্ট শেষে গত পরশু কুয়েত থেকে মুঠোফোনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাফের বাণিজ্যিক স্বার্থ, ভারতের প্রভাব, দক্ষিণ এশিয়ার ফুটবলসহ আরও অনেক বিষয় নিয়েই কথা বলেছেন জহির উদ্দিনের সঙ্গে।সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালেও উঠতে পারেনি শ্রীলঙ্কা। দলের পারফরম্যান্সে আপনি কতটা সন্তুষ্ট?আবদুল্লাহ আল মুতাইরি: আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। এত চোট ও এত সমস্যার মধ্যেও তারা শতভাগের বেশি দিয়েছে।
ভুটানের বিপক্ষে আমরা গোল করতে পারিনি।
সূত্র: প্রথম আলো