শুভসন্ধ্যা। আজ রোববার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:ঢাকা-চট্টগ্রাম যাতায়াত মাত্র তিন ঘণ্টায়, আসছে সোয়া লাখ কোটি টাকার এক্সপ্রেসওয়েঢাকা-চট্টগ্রাম পথে ‘মেগা’ প্রকল্প নিতে যাচ্ছে সরকার।
লক্ষ্য, বিদ্যমান মহাসড়কটিকে প্রবেশ–নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে রূপান্তর। প্রায় আড়াই শ কিলোমিটারের মহাসড়কটি কোথাও উড়ালপথে, কোথাও হবে মাটিতে। অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ স্থানীয় যানবাহন মহাসড়কে প্রবেশ করতে পারবে না। বিস্তারিত পড়ুন... দেশে এ বছর ভরিতে সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবেবিশ্ববাজারে সোনার দাম বেশ কিছুদিন ধরে টানা কমছে।
২০ নভেম্বর এ দাম কমে হয়েছে ৩ হাজার ৫১৯ ডলার, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
সূত্র: প্রথম আলো