‘আমার এই বিল্ডিংটায় ছয়টা রুম, সবগুলো পুড়াই দিছে। রান্নাঘর, গোয়ালঘর, খেড়ার (খড়ের) পালা—সমস্ত কিছু মালামাল পুড়াই দেছে। যদ্দুর যা পারিছে নিয়ে গেছে; আর সব পুড়াই দিয়ে গেছে। আমি একা বিটি (নারী) মানুষ আছি।
এখনো ভয়ের মধ্যে আছি।’ আজ রোববার দুপুর দুইটার দিকে নিজের একতলা পোড়া বাড়িতে দাঁড়িয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের আকবর মোল্যার স্ত্রী রাবেয়া বেগম।গত শুক্রবারের হামলা–ভাঙচুর–অগ্নিসংযোগের পর ভয়ে অনেকে এখনো রাতে নিজেদের বাড়িঘরে থাকছেন না। রাবেয়া বেগম বলেন, ‘(রাতে) পাশের এক বাড়িতে ঘুমাই ছিলাম। গত রাতেও ঘরের গ্রিল ভাঙিছে।
শব্দ শুনে লাইট নিয়ে আসলে, চলে গেছে।’গত বুধবার (১৮ নভেম্বর) বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন।
সূত্র: প্রথম আলো