নদীমাতৃক বাংলাদেশে নৌবিহার শুধু একটি আনন্দভ্রমণ নয়, এটি প্রকৃতির কাছাকাছি যাওয়ার এক অপূর্ব সুযোগ। নদীর বুকে নৌকার দুলুনি, শীতল বাতাস, চারপাশের সবুজ প্রকৃতি আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত—সব মিলিয়ে নৌবিহার হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা।প্রতিদিনের ব্যস্ততা, পড়াশোনা ও নানা দায়িত্বের বাইরে এমন একটি আয়োজন আমাদের মনে নতুন আনন্দের সৃষ্টি করে।
নৌকার ছন্দময় চলার সঙ্গে সঙ্গে মনে হয়, জীবনের সব ক্লান্তি যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। নদীর দুই পাশের দৃশ্য, আকাশের বিশালতা ও পানির ঢেউ আমাদের মুগ্ধ করে।সিক্ত হলাম বন্ধুত্বেবন্ধুসভার এমন আয়োজনের সবচেয়ে সুন্দর দিক হলো মানুষের সঙ্গে মানুষের পরিচয়, বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হওয়া।
একসঙ্গে হাসি, গল্প, গান এবং আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে তৈরি হয় কিছু সুন্দর স্মৃতি, যা দীর্ঘদিন মনের মধ্যে বেঁচে থাকে।জীবনের সুন্দর মুহূর্তগুলো সব সময় বড় কোনো আয়োজনের মধ্যে লুকিয়ে থাকে না।
সূত্র: প্রথম আলো