প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর পৈতৃক এলাকা বগুড়ার গাবতলীতে নারী শিক্ষার্থীদের স্তন ক্যানসার শনাক্তকরণে স্ক্রিনিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।আজ রোববার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
এতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০ জন চিকিৎসক অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
দিনব্যাপী কর্মসূচিতে নারী শিক্ষার্থীদের স্তন ক্যানসার শনাক্তকরণে স্ক্রিনিং, সচেতনতামূলক প্রচারণা, ভিডিও প্রদর্শনী এবং রোগটির লক্ষণ, ঝুঁকির কারণ, শনাক্তকরণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়।কর্মসূচির শুরুতে স্তন ক্যানসার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
সূত্র: প্রথম আলো