অ্যালগরিদম, তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তায় গবেষণার স্বীকৃতি হিসেবে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হয়েছেন বুয়েটের অধ্যাপক মোহাম্মদ সোহেল রহমান। বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন নিজের গবেষণা, এআইয়ের ভবিষ্যৎ, বাংলাদেশে কম্পিউটারবিজ্ঞান চর্চার সীমাবদ্ধতা, ডেটা প্রাইভেসি ও প্রোগ্রামিং প্রতিযোগিতা নিয়ে।
তাঁর সঙ্গে কথা বলেছেন কাজী আকাশ।অ্যালগরিদম, তাত্ত্বিক কম্পিউটারবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন প্রয়োগ নিয়ে আপনার গবেষণার স্বীকৃতি হিসেবে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হয়েছেন। খবরটা পেয়ে কেমন লেগেছে?সোহেল রহমান: দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হওয়া আমার জন্য নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের, সম্মানের এবং একই সঙ্গে গভীর দায়িত্ববোধের একটি বিষয়।
একজন গবেষক হিসেবে দীর্ঘদিনের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সব সময়ই অনুপ্রেরণাদায়ক।
সূত্র: প্রথম আলো