দ্বিধা ছাড়াই, ত্বক পুড়িয়ে হলুদ রোদে বসেই থাকা হেমন্ত তো এমন মায়া, মায়ায় থাকা গোপন ব্যথা খুব উঁচু যে গাছটা দেখি মধ্যরাতে জানলা থেকে কাঁটাতারের বেড়ায় বাড়া, গাছটা শুধু শুষ্ক থাকে যেতে বারণ গাছের নিচে, আদর তার প্রাপ্যে থাকা অমোঘ রেখা মেনে নিয়েই, ও দেশ লেখো অকূল লেখা লিখতে পারো নিবিড় রোদ, ধানের মাঠে চঞ্চলতা দুই কদম ওদিক হলে কাঁটাতারেই মানুষ কাটা ছিটকে থাকা ওসব কথা কথার তীরে রাখবে যদি শঙ্খ সাদা দুধের মতো বইবে তবে ধরলা নদী জীবন যদি এমন কাটে ক্লান্ত মাঠে শরীর রেখে শীতের আগে মন ভোলাতে মাঠের জমি শান্ত থাকে নরম লাগে, কোমল লাগে—হেমন্ত তো এমন মায়া পাপড়ি খোলা ফুলের মতো ফুলবাড়িতে বোনের ছায়া
সূত্র: প্রথম আলো