সকালের স্নিগ্ধ আলোয় ধানখেতের পাশের মাঠে প্লাস্টিকের বল নিয়ে খেলায় মেতেছে দুই শিশু। কখনো বলের পেছনে বিরামহীন ছোটা, কখনো নিশানা করে গোল দেওয়ার চেষ্টা, আবার কখনো নির্মল খুনসুটি। চারপাশের প্রকৃতির সঙ্গে মিশে তাদের জগৎজুড়ে আনন্দের আয়োজন। খেলা আর দুরন্তপনায় কখন যে সময় গড়িয়ে যায়, সেদিকে খেয়াল নেই তাদের। শৈশবের এমন সহজ-সরল আনন্দের মুহূর্তগুলোই ধরা পড়েছে ছবির ফ্রেমে।খেলার মাঠে যাওয়ার পথে হঠাৎ থমকে দাঁড়ানো।
বগলে বল চেপে পথের ধারের লতাপাতায় কৌতূহলী চোখে কী যেন দেখছে দুই খুদে সঙ্গী। বল নিয়ে খেলা শুরু করেছে দুই শিশু। বলের দিকে চোখ রেখে জোরে শট নেওয়ার চেষ্টা। কিছু সময় বাবাও সঙ্গ দিলেন খেলায়। টানা ছোটাছুটিতে হাঁপিয়ে উঠেছে দুজন। এক মগ পানি এনে তৃষ্ণা মেটাতে সাহায্য করল আরেক শিশু। তৃষ্ণা মিটতেই বল পায়ে নেমে পড়া। খেলায় যোগ দিল পানি নিয়ে আসা নতুন সঙ্গীও। বল নিয়ে খেলা এবার জমে উঠেছে। ছোট্ট বলটি দখলে নিতে কাড়াকাড়ি।
সবাইকে ফাঁকি দিয়ে বল নিয়ে এক ছুটে এগিয়ে যাওয়ার আনন্দ।
সূত্র: প্রথম আলো