ইসরায়েলে নতুন জোট সরকার গড়ার বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে আলোচনায় বসেছিল তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের দল। তবে সমঝোতা কিংবা চুক্তি—কিছুই হয়নি।সাংবিধানিক নিয়ম অনুযায়ী, নতুন সরকার গড়ার দায়িত্ব পেয়েছেন আইজেনকট। এ জন্য আইজেনকটের ইয়াশার পার্টির প্রতিনিধিরা নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসেছিলেন।
স্থানীয় সময় গতকাল রোববার দুপুরে তেল আবিবের কাছে হার্জলিয়ায় একটি হোটেলে এ আলোচনা হয়।ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ইয়াশার ও লিকুদ পার্টির মধ্যে দুটি বিষয়ে মতপার্থক্য রয়েছে। প্রথমটি, পরবর্তী সরকারে কে নেতৃত্ব দেবেন।
দ্বিতীয়টি, কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির নতুন সরকারে থাকবেন কি না।ইয়েদিওথ আহরোনথ সংবাদপত্র তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি নতুন সরকারে বেন–গভিরকে রাখতে চাইছে।
সূত্র: প্রথম আলো