আলাস্কার সমুদ্র উপকূলে পাথরের গায়ে লেগে থাকা বার্নাকল নামের একধরনের সামুদ্রিক প্রাণী প্রচণ্ড ঠান্ডায় পুরোপুরি জমে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাপমাত্রা বাড়লে ও বরফ গলে গেলে এরা আবার আগের মতো স্বাভাবিক চলাফেরা শুরু করে।সাধারণত অধিকাংশ প্রাণীর ক্ষেত্রে শরীরের ভেতরে বরফ জমে যাওয়াটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কারণ, বরফের তীক্ষ্ণ কণা বা স্ফটিক কোষগুলোকে ধ্বংস করে দেয়।
এ ছাড়া শরীর জমে যাওয়ার ফলে প্রাণীদের টিস্যুতে পানি ও লবণের স্বাভাবিক ভারসাম্যও নষ্ট হয়ে যায়।বিজ্ঞানের ভাষায় এদের এই অদ্ভুত ক্ষমতাকে বলা হয়, ‘ফ্রিজ টলারেন্স’। তাহলে চলো জেনে নিই, সমুদ্রের এমন কিছু বিস্ময়কর প্রাণীর কথা ও কীভাবে এরা এই অসম্ভবকে সম্ভব করে।অ্যাকর্ন বার্নাকলঅ্যাকর্ন বার্নাকল হলো একধরনের ছোট খোলসযুক্ত সামুদ্রিক প্রাণী।
প্রাপ্তবয়স্ক হওয়ার পর এরা উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পাথর, কাঠের খুঁটি বা অন্য কোনো শক্ত বস্তুর গায়ে আটকে থেকে বাকি জীবন কাটিয়ে দেয়।
সূত্র: প্রথম আলো