সমুদ্রের অতল গভীরে হারিয়ে গেছে জাহাজটি। সঙ্গে হারিয়ে গেছে প্রায় দেড় হাজার মানুষের জীবন; কিন্তু তাঁদের ব্যবহৃত কিছু ব্যক্তিগত জিনিস রয়ে গেছে পরিবারের কাছে, ইতিহাসের সংগ্রহে। এক শতাব্দীর বেশি সময় পর সেই স্মারকগুলোর কয়েকটি নিলামে উঠল। আর সেগুলোর দাম উঠল রেকর্ড পরিমাণ।১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিকের যাত্রীদের ব্যবহৃত শতাধিক সামগ্রী সম্প্রতি ইংল্যান্ডে নিলামে বিক্রি হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে ‘তৃতীয় শ্রেণি’র যাত্রী মেরি ম্যানগানের একটি সোনার পকেটঘড়ির। ঘড়িটি বিক্রি হয়েছে ২ লাখ ৫০ হাজার পাউন্ডে; আর বিখ্যাত যাত্রী লেডি ডাফ গর্ডনের একটি হীরার আংটি বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে।নিলামে আরেকটি বিশেষ আকর্ষণ ছিল প্রথম শ্রেণির যাত্রী রামন আর্তাগাভেইতিয়া গোমেজের লেখা একটি চিঠি। টাইটানিক জাহাজে বসে স্প্যানিশ ভাষায় লেখা চিঠিটি তাঁর শরীর থেকে উদ্ধার করা হয়েছিল।
পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত চিঠিটি বিক্রি হয়েছে ৮০ হাজার পাউন্ডে।মেরি ম্যানগান ছিলেন ৩২ বছর বয়সী আইরিশ নারী।
সূত্র: প্রথম আলো