পোষা কুকুর বা বিড়াল শুধু পরিবারের সদস্য নয়, তাদের সুস্থতার সঙ্গে জড়িয়ে আছে মানুষের স্বাস্থ্যও। বিশেষ করে বাংলাদেশের মতো মশাবাহিত রোগের ঝুঁকিপূর্ণ দেশে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় সামান্য অবহেলাও কখনো কখনো বড় বিপদের কারণ হতে পারে। আমরা সাধারণত পোষা প্রাণীর টিকা, কৃমিনাশক, খাবার ও পরিচ্ছন্নতার দিকে নজর দিই। কিন্তু মশার মাধ্যমে ছড়াতে পারে—এমন কিছু পরজীবী সংক্রমণ সম্পর্কে অনেক পোষা প্রাণীর মালিকই সচেতন নন।
এর মধ্যে অন্যতম হলো ডিরোফিলারিয়া গোত্রের পরজীবী।সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী মাইক্রোঅর্গানিজমসে প্রকাশিত একটি গবেষণা এ বিষয়কে নতুন করে আলোচনায় এনেছে। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত গবেষণাটির শিরোনাম ‘নট আ ডেড-এন্ড হোস্ক: ফার্স্ট কনফির্ম পারসিস্টেন্ট মাইক্রোফিলারিয়া ইন হিউম্যান ডাইরোফিলারিয়া রিপ্যান্স ইনফেকশন’।
গবেষণায় ক্রোয়েশিয়ার ৫৪ বছর বয়সী এক নারীর শরীরে ডিরোফিলারিয়া রিপ্যান্স পরজীবীর দীর্ঘস্থায়ী উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রায় চার মাস ধরে ওই নারীর রক্তে একাধিকবার পরজীবীটির মাইক্রোফিলারিয়া শনাক্ত করা হয়।
সূত্র: প্রথম আলো